চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোরে প্রতিশোধের নেশায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর আটক

বাবার ওপর থাকা পুরনো ক্ষোভ মেটাতে তার ১৩ বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণের পথ বেছে নিয়েছে ১৫ বছরের এক কিশোর। শনিবার (১৪ মার্চ) যশোরের অভয়নগর উপজেলার কাপাশহাটী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।অভিযুক্ত আবির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ ঘরে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী আলী হোসেনের ছেলে আবির হোসেন ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসলে আবির পালানোর চেষ্টা চালায়। তবে উপস্থিত জনতা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির হোসেন জানায়, কিছুদিন আগে তুচ্ছ একটি ঘটনা নিয়ে ভুক্তভোগী কিশোরীর বাবা তাকে মারধর করেছিলেন। সেই অপমানের প্রতিশোধ নিতেই সে পরিকল্পিতভাবে এই জঘন্য কাজ করেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর