জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

পবিত্র ঈদে দূঃস্হ ও অসহায় পরিবারে পাশে উলিপুর উপজেলা প্রশাসন


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় পরিবারের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, চিনি ও বিভিন্ন মশলা।

১৭ মার্চ উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উলিপুর পৌরসভা, দূর্গাপুর ও পান্ডুল ইউনিয়নের ১০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসব খাদ্য সামগ্রী পেয়ে পরিবারগুলো বেশ খুশি। খাদ্য সামগ্রী পেয়েছে এমন এক পরিবারের সদস্য শাহিদা বেগম এভাবে প্রতিক্রিয়া জানান, "মুই কাজ না করলে ৫ জনের মুখে ভাত জোটে না। মোর ছোট বোন ও তার স্বামী দু'জনে পাগলী-পাগল। মোর স্বামী কখনো  কাজ পায় কখনো পায় না। এই পাগল- পাগলীকে দূ'মুঠা ভাত তুলি দেওয়া মোর জন্য কঠিন হইছে। স্যার যে খাবার দিলো তাতে ঈদে দু'মুঠো খাবার পাবো সবাই মিলে।" 

এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি  পরিবারগুলো। প্রশাসনের নজরদারিতে সরকারের এ  মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। #


আরও খবর