চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

কানাডার প্রবাসীদের মানবিক ছোঁয়ায় বাঘারপাড়ার ১১১ পরিবারে ঈদের হাসি

যশোরের বাঘারপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কানাডাভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘তাবাসসুম ফাউন্ডেশন’। উপজেলার খাজুরা ইউনিয়নের চন্ডিপুর, পার্বতীপুর, ধর্মগাতী ও এনায়েতপুরসহ পাশ্ববর্তী এলাকার ১১১টি অসহায় ও বিধবা পরিবারের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

গতকাল দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ প্রায় ১৫ প্রকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়। যার বাজারমূল্য পরিবারপ্রতি প্রায় ১,৫০০ টাকা।উপহার পেয়ে আবেগাপ্লুত পার্বতীপুর গ্রামের বিধবা জবেদা বেগম বলেন, “স্বামীর মৃত্যুর পর একাকী জীবনযুদ্ধে এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। এই সংগঠনের ছেলেরা আগেও আমাকে সাহায্য করেছে। আল্লাহ তাদের ভালো করুক।”

এ প্রসঙ্গে কানাডা থেকে মুঠোফোনে তাবাসসুম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের বড় প্রাপ্তি।”উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুল আক্তার, সংগঠনের প্রতিনিধি মোস্তাকিম বিন জামান ও আকাশ হোসেনসহ স্থানীয় সদস্যবৃন্দ। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আরও খবর