ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

দৌলতদিয়া মডেল হাইস্কুলের ২০১৭ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া মডেল হাইস্কুলের ২০১৭ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতদিয়া মডেল হাইস্কুলের ২০১৭ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ বুধবার বাদ আছর শুরু হয়ে ইফতারের পর পর্যন্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ব্যাচের অর্ধ শতাধিক সাবেক ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন। সকলের প্রানবন্ত উপস্হিতিতে স্কুল প্রাঙ্গন মুখরিত হয়ে হয়ে। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গন চমৎকার সাজসজ্জা ও আলোকিত করা হয়। অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে শিক্ষার্থীরা পুরনো দিনের স্মৃতিচারণ, কুশল বিনিময় এবং পারস্পরিক সম্পর্কের আরো দৃঢ় করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক মোতালেব হোসেন, সুরাইয়া পারভিন, আবুল কাশেম, সোনালী আক্তার, রমজান আলী, শামীম শেখ, জুয়েল গায়েন প্রমূখ। দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্বারী মোঃ শহিদুল ইসলাম। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সড়ক দূর্ঘটনায় নিহত ২০১৭ ব্যাচের প্রয়াত শিক্ষার্থী শিপন মুন্সীর রুহের মাগফেরাত কামনা করা হয়। ইফতারের পর শিপনের স্মৃতিতে একটি ফাউন্ডেশন গড়া সহ বিদ্যালয়ের মানোন্নয়নে এক পরামর্শ সভা ও স্মৃতিচারন করা হয়। আয়োজকদের পক্ষে শিক্ষার্থী মুন্না লস্কর, মাসুদ রানা,রকিবুল ইসলাম রনি, জালাল মোল্লা, সুমি আক্তার,শিরিন আক্তার, রানী আক্তার সহ অনেকেই জানান, আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের সহপাঠী শিপনের স্মৃতিকে ধরে রাখতে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং তার স্মৃতিতে একটি ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিচ্ছি। এ কাজে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই। প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে চমৎকার এ আয়োজনের জন্য দোয়া ও প্রশংসা করেন এবং তাদের যে কোন সুন্দর উদ্যোগে সর্বাত্মকভাবে সহায়তার ঘোষনা দেন। অনুষ্ঠানটি আবেগ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আরও খবর