সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

বারইয়ারহাট হিফজুল কোরআন একাডেমীতে হেফজ সমাপনী অনুষ্ঠান

আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট হিফজুল কোরআন একাডেমীর উদ্যোগে হেফজ সমাপ্তকারী পাঁচজন ছাত্রের মাঝে পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের স্বীকৃতি স্বরূপ সম্মানিত হন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. আরিফ হাসান। মুফতি ক্বারী শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেঁয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ আজিজি।

প্রধান অতিথি মুফতি হাবিবুল্লাহ আজিজি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়ের প্রশংসা করেন এবং হেফজকৃত কোরআনের তাৎপর্য ও জীবনে তা বাস্তবায়নের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের সততা, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রমের প্রতি উৎসাহ প্রদান করেন।

হেফজ সমাপ্তকারী পাঁচজন শিক্ষার্থী হলেন হাফেজ রাকিবুল ইসলাম রাফি, হাফেজ মোহাম্মদ রাইহান উদ্দিন, হাফেজ মো. মেরাজুল ইসলাম ফাহিম, হাফেজ আবিদুর রহমান, হাফেজ মো. ফয়সাল হোসেন রাফি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাগড়ি ও সনদ প্রদান করে তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়। একাডেমীর পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বৃদ্ধি করে বলে জানানো হয়।

বারইয়ারহাট হিফজুল কোরআন একাডেমী নিয়মিতভাবে হেফজ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চমানের দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে এবং তাদের জন্য বিভিন্ন শিক্ষা ও প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে।

Tag
আরও খবর