চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাত: যশোরে রক্তক্ষয়ী সংঘর্ষ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে আজিম মোল্যা (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নরেন্দ্রপুর বটতলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত আজিম মোল্যা সদর উপজেলার চাউলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে। অন্যদিকে, অভিযুক্ত হামলাকারী মনিরুল ইসলাম নরেন্দ্রপুর বটতলা এলাকার মোন্নাফের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম মোল্যা তার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে সকালে মনিরুল ইসলামের বাড়িতে যান। সেখানে টাকার বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল উত্তেজিত হয়ে আজিমকে মারধর শুরু করেন। বিবাদের একপর্যায়ে মনিরুল ধারালো চাকু দিয়ে আজিমের নাভির উপরে আঘাত করে গুরুতর জখম করেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আজিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নরেন্দ্রপুর  পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ কবির হোসেন মোল্যা জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর