চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

নাতনিকে দেখার স্বপ্ন কেড়ে নিল ঘাতক ডাম্প ট্রাক: শোকসন্তপ্ত পরিবারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সান্ত্বনা

নতুন অতিথির আগমনে যে বাড়িতে আনন্দের বন্যা বইবার কথা ছিল, ঘাতক ডাম্প ট্রাকের এক ধাক্কায় সেই ঘর এখন শোকের মাতমে স্তব্ধ। যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাতের সদ্যজাত কন্যাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার মা। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করতে এবং পরিবারের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার বিকেলে তাদের বাসভবনে ছুটে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন। তিনি ইয়াসিন আরাফাতের সাথে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন। এ সময় তিনি বলেন, "মায়ের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহ যেন আপনাদের দান করেন।"

পরিবারের সাথে সাক্ষাতের পর প্রতিমন্ত্রী মরহুমার কবর জিয়ারত করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন এবং দোয়া করেন। সফরকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন।

গত ৩ মার্চ ইয়াসিন আরাফাতের কোলজুড়ে এসেছিল এক কন্যাসন্তান। আদরের নাতনিকে প্রথমবার দেখার জন্য ব্যাকুল হয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ইয়াসিনের মা। কিন্তু চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিভর্তি একটি ড্রাম ট্রাকের ধাক্কা কেড়ে নেয় সেই স্বপ্ন। দুর্ঘটনায় ইয়াসিন প্রাণে বেঁচে গেলেও তার মায়ের করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আরও খবর