লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক শ্রীমঙ্গল সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলীর বিদায় সংবর্ধনা ও 'সংবর্ধনাগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন নিজস্ব প্রতিবেদক নিরাপদ পানির প্রাপ্যতায় শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার ★ দ্রুতই বাঁধ রক্ষার কাজ হবে-এমপি পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ সোহরাওয়ার্দী কলেজে ডিবেটিং ক্লাবের সভাপতির ওপর ছাত্রদলের মব হামলার অভিযোগ চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে উদ্বেগ, হয়রানির অভিযোগ, দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা দাবি। নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআইয়ের মরদেহ উদ্ধার, থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১৮৯ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক ও অপরাধের বিরুদ্ধে সেনবাগ পুলিশের অভিযান, আটক ৮ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত বিপিএ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ডা. মো: সাইফুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষাম নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল এক তরুণের।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ মোটরসাইকেল আরোহী। নিহত মোহাম্মদ ইশফাত (২২) উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার বাসিন্দা এবং মো. তৈয়বের পুত্র।

শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী মো. রাফি (১৮), যিনি একই এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে বাইকে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের নিচে তারা পড়ে যায়। এতে দু’জনই গুরুতরভাবে আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরে পাঠানো হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটি আটক করে এবং চালককে ধরে ফেলে। পরে তাকে থানা  পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন আকস্মিক বিদায় আবারও মনে করিয়ে দিল সড়কে সতর্কতার কোনো বিকল্প নেই।



আরও খবর