দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

উপকূলের শ্যামনগরে পানি দিবসে কলসবন্ধন

উপকূলের শ্যামনগরে পানি দিবসে কলসবন্ধন

 শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ বিশ্ব পানি দিবস  উপলক্ষে  “পানি ও লিঙ্গ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়  সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলস হাতে নিয়ে কলসববন্ধন করেছেন উপকূলবাসী। রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই কলসবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই কর্মসূচির  আয়োজন করে। এসময় স্থানীয়  নারী ও যুবরা পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। কলসবন্ধনে তাঁরা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, পানি বাণিজ্যিকরন বন্ধ করো “আর কতকাল লবণ পানি খেতে হবে” এসকল বিভিন্ন ¯ প্রতিবাদ সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন।

 অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশ্য বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি আর পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। শরুবের ডেপুটি সমন্বয়কারী আবিদ হেসেন বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। 

স্থানীয় বাসিন্দা অর্পিতা  মন্ডল বলেন ,টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিত করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গৃহিনী জাহানারা বেগম বলেন শুস্ক মৌসুমের শুরুতেই সুপেয় পানির সংকট দেখা গেছে উপকূলের শ্যামনগরে। দূর থেকে পানি সংগ্রহে তাদের সময় ব্যয় করতে হয়। 

 অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,  প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস,জলবায়ু যোদ্ধা ফুয়দ মাহমুদ,রবিউল ইসলাম, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী উম্মে সালমা,হালিমা খাতুন,জেবা তাসনিয়া ,আব্দুস সালাম, রাজীব বৈদ্য  প্রমূখ।

ছবি- শ্যামনগর উপকূলে বিশ্ব পানি দিবসে কলস বন্ধন।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে