চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

সময়ের স্রোত পেরিয়ে আবারও এক ছাদের নিচে—আক্কেলপুরের ১৯৭৯ এসএসসি ব্যাচের পুনর্মিলনী

দীর্ঘ চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও স্মৃতির পাতায় আজও অমলিন সেই স্কুলজীবন। সময়ের স্রোতে কেউ হয়েছেন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক, জীবনের ব্যস্ততায় ছড়িয়ে পড়েছেন দেশের নানা প্রান্তে। তবুও হৃদয়ের টানে আবারও এক ছাদের নিচে মিলিত হলেন ১৯৭৯ সালের এসএসসি ব্যাচের সহপাঠীরা। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আক্কেলপুর সরকারি এফ. ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনীটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। সোমবার সকাল ১১টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে রঙিন ব্যানার “১৯৭৯ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী ২০২৬” যেন ফিরে যেতে আহ্বান জানাচ্ছিল সেই সোনালি অতীতে। একই রঙের পোশাক ও ক্যাপ পরে সারিবদ্ধভাবে বসে থাকা প্রৌঢ় সহপাঠীদের চোখেমুখে ছিল এক অনন্য উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। করমর্দন, কোলাকুলি আর স্মৃতিচারণে বারবার ফিরে আসে স্কুলজীবনের দুরন্ত দিনগুলোর কথা। কেউ বলছিলেন ক্লাস ফাঁকি দিয়ে খেলার গল্প, কেউবা স্মরণ করছিলেন শিক্ষকদের কঠোর শাসন সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন শ্রদ্ধেয় শিক্ষক গসির উদ্দীন ও ইসমাইল হোসেন। প্রিয় শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে আবেগাপ্লুত হয়ে শিক্ষক ইসমাইল হোসেন বলেন, তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি যেন আবার সেই পুরোনো দিনে ফিরে গেছি। তখন তোমরা ছিলে কিশোর, স্বপ্নে ভরা চোখ, দুষ্টুমিতে ভরা দিন, আর আজ তোমাদের দেখি জীবনের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আয়োজক কমিটির সম্পাদক মোছাদ্দেক আলী বলেন, আমরা সবাই জীবনের নানা ব্যস্ততায় ছড়িয়ে পড়েছি। কিন্তু এই স্কুল, এই বন্ধুত্ব আমাদের স্মৃতির মণিকোঠায় বারবার ভেসে ওঠে। এমন আয়োজন আমাদের জীবনে নতুন করে প্রাণ সঞ্চার করে। ভবিষ্যতেও এই বন্ধন অটুট রাখতে আমরা নিয়মিত পুনর্মিলনীর আয়োজন করতে চাই। অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নের আয়োজন করা হয়। শেষ পর্যন্ত বিদায়ের ক্ষণ এলেও সবার চোখেমুখে ছিল আবারও মিলিত হওয়ার অঙ্গীকার।
Tag
আরও খবর