চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

এক বটগাছেই তিন প্রজন্মের সমাধি: চুয়াডাঙ্গা থেকে ফেরা হলো না মজিদ সরদারের পরিবারের

মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বটগাছ কেড়ে নিল একটি পরিবারের তিন প্রজন্মের প্রাণ। সোমবার দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা জোনভুক্ত গাইদঘাট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজন। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি।নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে ও প্রাইভেটকার চালক মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী কন্যাসন্তান সেহেরিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে মণিরামপুরের নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বটগাছে সজোরে ধাক্কা খায়। এতে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতরেই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে।

দুর্ঘটনায় জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ১০ বছরের ছেলে সামিন আল মাস গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত চালকের ক্লান্তি ও ঘুমের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আরও খবর