শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক পন্টুনে আটকে, প্রাণে বাঁচল তিনজন

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক পন্টুনে আটকে, প্রাণে বাঁচল তিনজন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার হাত থেকে রেহাই পেয়েছে তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৪৯০৩)। বুধবার(২৫ মার্চ )বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের পন্টুনে এ ঘটনাটি ঘটে। ট্রাকটির চালক মোঃ মোখলেস হাওলাদার জানান, পটুয়াখালীর গলাচিপা হতে তিনি এবং তরমুজের দুইজন মালিক গাজিপুরের বাইপাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের ঢালু বাইপাস সড়ক দিয়ে ফেরিতে উঠতে গিয়ে ট্রাকটির হাইড্রোলিক ব্রেকের পাইপ ফেটে যায়। এতে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু সৌভাগ্যক্রমে ট্রাকটি পন্টুনের বাহিরের দিকের উঁচু অংশের সাথে গিয়ে ধাক্কা লেগে এক্সেল ভেঙে আটকে যায়। এতে করে প্রানে রক্ষা পান তারা তিনজন মানুষ। তরমুজের মালিক মোঃ ফয়সাল জানান, নিজেদের ক্ষেতের ১৭'শ পিস তরমুজ ৩৫ হাজার টাকা ট্রাক ভাড়া করে ভাতিজা আরিফকে সঙ্গে নিয়ে গাজিপুর যাচ্ছিলেন। কিন্তু পথের মধ্যে এ দূর্ঘটনার শিকার হলাম। তবে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া যে তারা তিনজন মানুষ প্রানে রক্ষা পেয়েছেন এবং তরমুজগুলোরও কোন ক্ষতি হয়নি। তবে ট্রাকটি উদ্ধারের রেকার ভাড়া ৪৮'শ, আলাদা ট্রাক ভাড়া করতে আরো  ১০ হাজার ৫০০ এবং লেবার খরচ ৪০০০ সহ ১৯ হাজার ৩০০ টাকা অতিরিক্ত ব্যায় হচ্ছে। দূর্ঘটনার জন্য ট্রাকটির ইঞ্জিন দূর্বল ছিল বলে তার মনে হয়েছে। ৭ নং ফেরিঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসি'র টার্মিনাল সহকারী (টিএ) কাজী নবীন জানান, ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে ফেরিতে যানবাহন উঠানামায় কোন সমস্যা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ট্রাকটি তাদের নিজস্ব রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট ব্যবস্হাপক (এজিএম) মোঃ সালাউদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি হতে তরমুজ আনলোড করার পর তাদের রেকার দিয়ে পন্টুনের উপর হতে সরানো হবে। এ ক্ষেত্রে তাদের রেকার ভাড়া প্রতি ঘন্টার জন্য ৪৮০০ টাকা হারে দিতে হবে।
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৪ ঘন্টা ১৮ মিনিট আগে