চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যশোরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।দিবসটি উপলক্ষে যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

ভোর থেকেই যশোরের মনিহার চত্বরে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে মানুষের ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথেই তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন, যশোর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিহার মোড়ের বিজয় স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বীর শহিদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে 'গার্ড অব অনার' প্রদান করে। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে যশোর জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত স্মৃতিস্তম্ভেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

বর্ণাঢ্য কুচকাওয়াজ ও উৎসবদিবসটি উপলক্ষে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বীর শহিদদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়েই আজ বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এই স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিয়ে দিবসটি পালন করছে যশোরের সর্বস্তরের জনগণ।

আরও খবর