বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত। লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে দুপুর বেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ ও হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জাহিদুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, কেশব চন্দ্র রায়, নুরুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আবুল কাসেম। সভায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচছা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মাননা পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। সভায় প্রধান অতিথি হুইপ আলহাজ্ব জিকে গউছ এমপি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যারা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শাহাদাত বরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি' এবং সকল বীরমুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।আমরা তাদের আজীবন শ্রদ্ধাভরে স্মরণে রাখবো। বীরমুক্তিযোদ্ধা ও বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান আজ দেশের প্রধানমন্ত্রী। তাঁর গতিশীল নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভূলে ঐক্য বদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজকরে যেতে হবে। গণমানুষের আশা আকাংখার প্রতি ফলন ঘটাতে হবে।
Tag
আরও খবর