ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
দিনব্যাপি অনুষ্ঠানমালায় ছিল মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের কবর জিয়ারত, ঈশ^রগঞ্জ স্টেডিয়ামে সমাবেশ ও কুজকাওয়াজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, পুরষ্কার প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ।
১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১ মিনিট আগে
১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে