দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

লালপুরে পুলিশের সাজানো মামলার প্রতিবাদ ও আটক ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন

আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিজ বাড়ি থেকে ৩ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে রাজশাহীর বাঘা থানার খানপুর থেকে আটক দেখিয়ে পুলিশের সাজানো মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। জানা যায়, শুক্রবার ( ২৭ মার্চ) লালপুরের বিলমাড়ীয়া বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীদের নামে সাজানো মামলার প্রতিবাদ ও আটককৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রাজশাহীর বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক গত ১৫ মার্চ ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন মামলা নং ১৫ । মামলার এজাহারে নাম না থাকলেও গত ২৫ মার্চ রাতে লালপুরের বিলমাড়ীয়া বাজারের ব্যবসায়ী কাবিল হোসেন ( ৪৪ ) , আশিক ( ২৪ ) , সিদ্দিকুর রহমান সবুজ ( ৩৩) সহ লিটন সরদার ( ৪০ ) কে নিজ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের পরিচয়ে নিয়ে যায়। তাদেরকে বাঘা থানার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারস্থ মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর দোকানের পিছন থেকে গ্রেফতার দেখিয়ে বাঘা থানা পুলিশ কোর্টে প্রেরণ করেন। আটককৃতদের বিরুদ্ধে সাজানো মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ব্যবসায়ী সঞ্জয় কুমার কর্মকার, বিলমাড়ীয়া হাট - বাজার কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সরদার, সহ সাধারণ সম্পাদক মুনতাজ আলী, ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম শরিফ, আটক সবুজের মা , কাবিলের ছেলে আয়াত আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ডিবির লোকজন আমাদের পরিবারের সকলের ফোন নিয়ে গেছে।বিলমাড়ীয়া ইউনিয়নের ৩ জন গ্রাম পুলিশ তাদের সাথে ছিল। তারা বাড়ি থেকে ঘুমন্ত মানুষকে নিয়ে গেল, আর বাঘার মধ্যে থেকে আটক দেখায় কিভাবে, যদি অপরাধী হয়ে থাকে তাহলে বাড়ি থেকে আটক দেখাতে পারতো। পুলিশ এমন জঘৃণ কাজ করতে পারে,তা আমাদের জানা ছিল না।
Tag
আরও খবর