দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ উদ্বোধন

শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ উদ্বোধন 

রনজিৎ বর্মন  শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যমনগর উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার (টিফিন) সরবরাহ শুরু করেছে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ বা ‘মিড ডে মিল’ প্রকল্পের আওতায় এই পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে। এখন থেকে শিক্ষার্থীরা টিফিনে পাবে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমি ফল, সেদ্ধ ডিম, ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ।

 রবিবার (২৯ মার্চ) শ্যামনগর হায়বাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক। সুশীলনের নির্বাহী প্রধান  উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক। সুশীলনের উপ-পরিচালক ও প্রকল্প ফোকাল শাহীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা ক্ষুধা ও অপুষ্টির কারণে বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ে বা এক পর্যায়ে পড়াশোনা থেকে ঝরে যায়। এই প্রবণতা বন্ধের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। যা শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে। শ্যামনগরের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু হবে বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে মোস্তফা নুরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অপুষ্টি দূর, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়া রোধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলগুলোতে পুষ্টিকর বনরুটি, কলা ও সেদ্ধ ডিম সরবরাহ করবে সুশীলন। এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এই প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সরকারের স্কুল ফিডিং কর্মসূচিকে ইতিবাচক উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, টিফিনে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ তৃদ্ধি করবে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ঝরে পড়ার হার কমবে এবং একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে উঠবে।

ছবি- শ্যামনগরে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে