চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ডিজেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ঘাতক চালক বাঘারপাড়া থেকে গ্রেপ্তার

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশন ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ঘাতক চালক সুজাত মোল্যাকে আটক করা হয়।নিহত নাহিদ সরদার (৩৩) কালিয়া উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ কর্মরত ছিলেন।

শনিবার (২৮ মার্চ) রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে আসেন। জেলায় চলমান তেল সংকটের কারণে পাম্পের মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চালকের সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক ও তার সহযোগী নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

রাত ২টার দিকে ডিউটি শেষ করে সহকর্মী জিহাদ মোল্যাকে (২৭) নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নাহিদ। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চাকা চালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যায়। পরবর্তীকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৬-এর একটি চৌকস দল যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ঘাতক চালক সুজাত মোল্যাকে আটক করতে সক্ষম হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ রোববার সন্ধ্যা ৬টায় র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও খবর