দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

‎সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে হাত পা বাধা অবস্থায় একটি নৌকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেকে উদ্ধার করে।

‎

‎উদ্ধারকৃত জেলে মজিবর গাজী খুলনা জেলার কয়রার বাসীন্দা। তিনি একজন পেশাদার জেলে।

‎

‎গভীর রাতে সুন্দরবনের খড়কুড়িয়া খালের নিস্তব্ধতা ভেঙে কোস্ট গার্ডের সার্চলাইট জ্বলে উঠতেই পালিয়ে যায় দস্যুরা। এ সময় জিম্মি করে রাখা এক জেলেকে হাত-পা বেঁধে কুমিরের মুখে ফেলে যাওয়ার হুমকি দিয়ে রেখে যায় তারা। পরে অভিযান চালিয়ে ওই জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।

‎
‎মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
‎
‎উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী (৫০) জানান, দস্যুরা তাকে নৌকায় বেঁধে রেখে যাওয়ার সময় ভয়াবহ হুমকি দেয়। তিনি বলেন, ওরা বলছিল কপাল ভালো থাকলে বাঁচবি, না হলে কুমিরের পেটে যাবি।
‎
‎তিনি আরও জানান, কোস্ট গার্ডের নৌকার শব্দ ও সার্চলাইটের আলো দেখে দস্যুরা আতঙ্কিত হয়ে পড়ে। পালানোর তাড়াহুড়োয় তাকে সঙ্গে নিতে না পেরে হাত-পা বেঁধে নৌকায় ফেলে রেখে যায়।
‎
‎মজিবর বলেন, তাকে এমন একটি স্থানে ফেলে রাখা হয়েছিল, যা কুমিরের অভয়াশ্রম হিসেবে পরিচিত। সেখানে সামান্য নড়াচড়া করলেই নৌকা উল্টে গিয়ে কুমিরের মুখে পড়ার আশঙ্কা ছিল।
‎
‎কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে খুলনার কয়রা থানার খড়কুড়িয়া খালে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, গুলি বিনিময়ের প্রয়োজন হয়নি। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ‘জোনাব বাহিনী’র দস্যুরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।
‎
‎পরে কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে মজিবর গাজীকে জীবিত উদ্ধার করেন।
‎
‎বর্তমানে তিনি নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।
‎
‎এদিকে দস্যুদের এমন পৈশাচিক আচরণে সুন্দরবন এলাকায় জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও খবর