দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের  সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনের বাঘ ও মানুষের দ্বন্দ্ব সংঘাত কমানো ও বনজীবিদের নিরাপত্তা নিশ্চিত করা সহ টেকসই বনজ সম্পদ আহরণের লক্ষে মঙ্গলবার(৩১ মার্চ) দিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন বরষা রিসোর্টে ওয়াইল্ডটিমের বাস্তবায়নে বনজীবিদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইকোটেক্স ও ইকোনিট এর অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় একশত বনজীবিদের অংশ গ্রহণে প্রশিক্ষণে টেকসই পদ্ধতিতে সুন্দরবনের মধু আহরণ, বাঘ ও কুমিরের আক্রমণে নিহত বা আহত বনজীবির ক্ষতিপূরণ পাওয়ার নিয়মাবলী, বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ, সুন্দরবনে ব্যবহার নিষিদ্ধ সরঞ্জাম, আহরণ নিষেধ মাছের জাত/প্রজাতী, আকার/সাইজ, জরিমানা/শাস্তির বিধান, বিএলসি সংখ্যার সীমা, বন আইন সহ অন্যান্য বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আবু জাফর, সনজিৎ কুমার মন্ডল, মুজিবুল ইসলাম সহ বনবিভাগের কর্মকর্তা। 

বিকালে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। প্রধান অতিথি বক্তব্যে বনজীবিদের সঠিক নিয়মে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুমে মধু সংগ্রহ ও বাজারজাতকরণ, বন্যপ্রাণীকে ক্ষতিসাধন না করা, বনজীবিদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করেন।

ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডলের সঞ্চালনায় বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার ফায়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আলি হোসেন মুহাম্মদ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য রনজিৎ বর্মন। বক্তব্য রাখেন মৌয়াল আদম আলী, শফিকুল ইসলাম, কালাম গাজী প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী বনজীবিদের মধ্যে ফাস্টএইড বক্স ও টিশার্ট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বনজীবিরা বক্তব্যে সুন্দরবনের টেকসই সম্পদ সংগ্রহকালীন বনদস্যুদের থেকে নিরাপত্তা, আহরিত মধুর ন্যায্য মূল্য সহ অন্যান্য দাবীর তুলে ধরেন।

উল্লেখ্য যে, সুন্দরবন সুরক্ষা, বনজীবিদের নিরাপত্তা, বন্যপ্রাণী সুরক্ষা, টেকসই সম্পদ আহরণ বিষয়ে ওয়াইল্ডটিম শ্যামনগর উপজেলায় এক যুগের অধিক সময় কাজ করে আসছে।

ছবি- শ্যামনগরে বনজীবিদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সমাপনীতে বনজীবিদের মাঝে ফাস্ট এইড বক্স বিতরণ করছেন  প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন । 


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে