তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

টিকটক আইডির সূত্র ধরে ৪ মাস পর নিখোঁজ কিশোরকে উদ্ধার করলো পিবিআই

খুলনার দিঘলিয়া থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ চার মাস পর কিশোর আলিমুর সিয়ামকে (১৪) যশোর জেলার বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)। পড়াশোনার চাপ সইতে না পেরে স্বেচ্ছায় ঘর ছাড়া এই কিশোরকে আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়।মামলার বিবরণী থেকে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের মোঃ মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়াম গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ এনে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এ একটি পিটিশন মামলা দায়ের করা হয়।

আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই, খুলনা জেলা ইউনিট। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা-এর নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই গুলশান আরা শিলা অনুসন্ধানে নামেন। তদন্তকারী দল সিয়ামের ব্যবহৃত টিকটক (TikTok) আইডির গতিবিধি পর্যবেক্ষণ করে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। সেই সূত্র ধরে ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্ট মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে তাকে উদ্ধার করা হয়।পিবিআই-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে সে নিজ ইচ্ছায় ঘর ছেড়েছিল। গত চার মাস ধরে সে বেনাপোল এলাকায় অবস্থান করছিল এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করে জীবন নির্বাহ করছিল। এতে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, অপহরণের অভিযোগটি সঠিক ছিল না।পিবিআই সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘ চার মাস পর সন্তানকে ফিরে পাওয়ায় সিয়ামের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।


আরও খবর