উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রী ছাউনি ভেঙে মার্কেটের রাস্তা নির্মাণ-জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহা-সড়কের পূর্ব পার্শ্বে সড়ক পথে যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার জন্যঅনেক একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি ভেঙ্গে ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিগত ৩১ মার্চ দক্ষিণ গাজীনগর গ্রামের মো: সুলেমান মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার পক্ষে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুলিপি প্রদান করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বর্তমান পাথারিয়া বাজারের বাসিন্দা ও এলাকার প্রভাবশালী আব্দুল মমিন, পাথারিয়া বাজারে তাহার বাড়ীর সামনে বড় মার্কেট নির্মাণ করে পাথারিয়া বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহা-সড়কের পূর্ব পার্শ্বে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত এলাকার সাধারণ পথচারী ও ছাত্র-ছাত্রীদের বসার জন্য একমাত্র আশ্রয়স্থল যাত্রী ছাউনি বিগত ১৫ ডিসেম্বর ২০২৫ ইং থেকে পর্যায়ক্রমে ভেঙ্গে তাহার ব্যক্তিগত মার্কেটের রাস্তা নির্মাণ করেন। এতে পাথারিয়া বাজারের অনেকেই বাধা আপত্তি দিলেও কোন তোয়াক্কা না করে ছাউনি ভেঙ্গে স্থায়ীভাবে পাকা রাস্তা নির্মাণ করেছেন আব্দুল মমিন। ফলে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়া এবং গাড়ীতে উঠার জন্য অপেক্ষমান যাত্রী ও ছাত্র-ছাত্রীদের বসার স্থানটি নিঃশ্বেষ হয়ে যায় ফলে রোদ বৃষ্টি ও বাদলের দিনে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয় । অভিযোগে আরও উল্লেখ করা হয় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ক্রমে বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উক্ত যাত্রী ছাউনিটি পুনঃনির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানানো হয়। অভিযোগের বিষয়ে আব্দুল মমিন এর মোবাইল ফোনে বারবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে যাত্রী ছাউনি ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
আরও খবর