যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

‎সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা  শিক্ষার্থীর মৃত্যু

‎‎জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

‎নিহত আব্দুল্লাহ আক্কেলপুর পৌরশহরের একটি কওমি মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র এবং ঠেঙ্গাপুর মহল্লার ফারুক আহম্মেদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মাদ্রাসা ছুটি হয়। বাসা কাছাকাছি হওয়ায় আব্দুল্লাহ বাসায় চলে যায়। পরে সকাল ১০ টার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার থেকে ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এসময় তার সহপাঠীরা দ্রুত মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের খবর দিলে শিক্ষক ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা  অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। পরে হাসপাতালে  নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Tag
আরও খবর