আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

মীরসরাইয়ে ‘দীপ্ত ফাউন্ডেশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন

চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন দীপ্ত ফাউন্ডেশন-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মোঃ আনসার উদ্দিন-কে সভাপতি এবং মোঃ আনোয়ার হোসাইন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মোঃ আবু তাহের, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও উপদেষ্টা মোঃ নুরুচ্ছালাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক মোঃ এয়াকুব হোসাইন মুন্না স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি এম.এ হাসনাত, সহ-সভাপতি মোঃ শাকিল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক মোঃ ইউনুস মিয়া মাসুম, সহ-অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কামরুল হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন রাজু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া রাহিমা, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক মোঃ পাভেল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ইলিয়াস হোসেন এমরান, মোঃ রিফাতুল ইসলাম ও মোঃ শাওন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন বলেন,“দীপ্ত ফাউন্ডেশনের সকল সদস্যকে সাথে নিয়ে আমরা সমাজের কল্যাণে কাজ করতে চাই। ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটিকে আরও গতিশীল করার জন্য আমরা কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে”—এই স্লোগানকে ধারণ করে ২০২০ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয় দীপ্ত ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, খেলাধুলা, শিক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৫ ঘন্টা ৯ মিনিট আগে