লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ইস্টার সানডে

শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। যিশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়।


রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার ১৯টি গির্জায় একযোগে প্রার্থনা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই শিশু, নারী ও পুরুষসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় সমবেত হয়ে প্রার্থনায় অংশ নেন এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।


নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর খ্রিস্টিয়ান মিশনে এদিন কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু প্রভাত প্রার্থনা পরিচালনা করেন। পাশাপাশি ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলা হয়।


উৎসব উপলক্ষে উপজেলার প্রতিটি গির্জায় মো. মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে কেক উপহার পাঠানো হয়, যা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বাড়তি আনন্দ যোগ করেছে।


উল্লেখ্য, ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। যিশুখ্রিস্ট গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর পুনরুত্থিত হয়েছেন, এই বিশ্বাসকে কেন্দ্র করেই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়।

Tag
আরও খবর