সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন, সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন, সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত “জাটকা ধরা থামায় যদি, ইলিশ ভরবে সাগর- নদী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল সরদার, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আসজাদ হোসেন আজু শিকদারসহ স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় বক্তারা জাটকা নিধন রোধে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতি ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, জাটকা সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও জেলেদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই পারে এই কার্যক্রমকে সফল করতে। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত জাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থান ও প্রণোদনা দেওয়া হচ্ছে, তাই সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও খবর