‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-04-2026 09:47:55 pm

ঘোষিত সময়সীমার মধ্যে ইরান দাবি না মানলে আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। 


ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’


তিনি লিখেন, ‘তবে এখন যেহেতু দেশটির শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং সেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান ও অপেক্ষাকৃত কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্বে এসেছে; সেহেতু হয়তো ইতিবাচক কিছুই ঘটবে। কে বলতে পারে।’


ট্রাম্প বলেন, ‘আমরা এটি আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। অবশেষে গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান হবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক।’


এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সীমা অতিক্রম করে তবে প্রতিশোধের আগুন মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে। ওয়াশিংটন ও মিত্রদের তেল, গ্যাস থেকে বঞ্চিত করা হবে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন আঞ্চলিক অংশীদারদের জানা উচিত তেহরান এখনো অনেক সংযম প্রদর্শন করেছে। লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা মেনে চলেছে। কিন্তু এখন থেকে সেসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা

আরও খবর



69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

৭ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে


69d5be42073ec-080426083234.webp
সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান

৭ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে