শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

ভোররাতে জানালার গ্রিল ভেঙে হামলা: যশোরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে জখম

যশোরের জনাকীর্ণ চাচড়া ডালমিল এলাকায় ঘরের নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে ইসমাইল হোসেন নয়ন (২৮) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে তেঁতুলতলা এলাকার একটি ভাড়া বাড়িতে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।আহত নয়ন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের নজিবার রহমানের ছেলে। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসে কর্মরত এবং চাকরির সুবাদে যশোরের ওই বাসায় ভাড়া থাকতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নয়ন যখন নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন, তখন দুই ছিনতাইকারী জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। নয়ন জেগে উঠে তাদের বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে নয়নের পেটের বাম পাশে ও কাঁধে একাধিক আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। যাওয়ার সময় তারা নয়নের একমাত্র মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

আহতের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নয়নের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির উদ্দেশ্যেই এই হামলা নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।শহরের আবাসিক এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ ঘন্টা ৫৮ মিনিট আগে