যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জয়পুরহাটে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খঞ্জনপুর এলাকার মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং হারাইল এলাকার মোঃ আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর