যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

স্বর্ণ চোরাচালান চক্রের শীর্ষে সুদখোর গোল্ড টুটুলের সাতক্ষীরায় প্রভাব বিস্তার


খুলনা বিভাগের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের অন্যতম শীর্ষ ব্যক্তি হিসেবে পরিচিত সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ভোল পাল্টানো লেবাসধারী সৈয়দ রেজাউল ইসলাম টুটুল, যিনি স্থানীয়ভাবে সুদখোর ‘গোল্ড টুটুল’ নামে পরিচিত। তার বিরুদ্ধে জেলায় ব্যাপক প্রভাব বিস্তার, অপহরণ ও নির্যাতন ও সুদ ব্যবসার অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন টুটুল। এই চোরাচালান নেটওয়ার্কের অধিকাংশরা তার পরিবার ও নিকট আত্নীয়-স্বজন। এমনকি স্বর্ণ পাচারে তার শ্বশুড় বাড়ীর আত্নীয়ও সক্রিয়। অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব একটি সংঘবদ্ধ বাহিনী তৈরি করতে ইত্যাদি মটরস নামে একটি মটর সাইকেল শো’রুম করেছেন। শো’রুমের কর্মচারী ও কিছু স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এই বাহিনীর সদস্যরা তার নির্দেশে অপহরণ, নির্যাতন ও সুদের ব্যবসাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে ও ইত্যাদি মটরস শো’রুম স্বর্ণ চোরাচালানের সকল সিন্ডিকেটের স্থান বলে দাবি স্থানীয়দের।


ভুক্তভোগীদের অভিযোগ, টুটুলের নেতৃত্বে তার বাহিনী জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, নির্যাতন, সুদের টাকার আদায় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আধিপত্য বিস্তার লাভ করেছে।  এমনকি এই সুচতুর সুদখোর গোল্ড টুটুল এক সময় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক থেকেও বর্তমানে বিএনপি’র একটি সহযোগী সংগঠনে যোগ দেওয়ার চাউর আছে।


একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, টুটুলের প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তার বাহিনীর সদস্যরা এলাকায় নিয়মিত টহল দেয় এবং বিরোধী পক্ষকে দমন করতে সক্রিয় থাকে বলে অভিযোগ ওঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে সব সময়। তবে, এই সুদখোর গোল্ড টুটুলের কেজি কেজি স্বর্ণ একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করলেও ধরা ছোয়ার বাইরে থেকে গেছে সে।


এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, টুটুলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি উপেক্ষা করে অভিযোগ জানানোর আহ্বান জানান।


বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্র দমনে কঠোর নজরদারি ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। অন্যথায় এ ধরনের সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।


সাতক্ষীরার সচেতন মহল দ্রুত সুদখোর গোল্ড টুটুলকে গ্রেফতার পূর্বক বিচার ও আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর