বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

লাখাইয়ে সবজির দাম আকাশ ছোঁয়া,নিম্ন এবং মধ্যবিত্তদের মাথায় হাত।

লাখাইয়ে সবজির দাম আকাশ ছোঁয়া,নিম্ন এবং মধ্যবিত্তদের মাথায় হাত। লাখাইয়ের বুল্লাবাজারে সিরাজ মিয়ার হাতে বাজারের তালিকা, কিন্তু দাম দেখে চোখ কপালে উঠছে সিরাজ মিয়ার মত ক্রেতাদের। শুক্রবার (১০ই এপ্রিল ) লাখাইয়ের বুল্লাবাজারে সবজি কিনতে গিয়ে হতাশ হয়েছেন চাকরিজীবী গোলাম রাব্বী। তার মতো অনেকেই বলছেন, শুধু সবজি কিনতেই পুরো বেতনের টাকা শেষ হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। লাখাইয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৮০-১০০ টাকা, টমেটো ১০০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ১০০-১২০ টাকা, শিম ১০০/১২০ টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০/২০০ টাকায়। এছাড়া আলু ২৫ টাকা, পেঁয়াজ ৩৫-৪০টাকা, গাজর ৭০-৯০ টাকা, শসা ৪০-৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৬০-৮০ টাকা আর চালকুমড়া ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবজি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠে ক্ষতি হওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে বাজারে চাহিদা থাকলেও বিক্রি কম হচ্ছে, আর দামও বেড়ে যাচ্ছে। ক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ায় অন্য নিত্যপণ্য কিনতে হচ্ছে কম পরিমাণে। যদিও কিছু শাকপাতার দাম তুলনামূলক কমেছে। প্রতি আঁটি কলমি, লাল ও পাটশাক বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়, ডাঁটাশাক ৩০ টাকায় এবং পুঁইশাক ৪০ টাকায়। বামৈ বাজারে সবজি কিনতে আসা জালাল মিয়া বলেন, আমি ঢাকা ছোট্র একটা ব্যবসা করি, ২মাস পর বাড়ীতে আসলাম,আজকে চারদিন ধরে সবজি কিনতেছি আমার সব টাকাই শেষ,এত দাম দিয়ে যদি সবজি কিনতে হয় তাহলে অন্যান্য জিনিষ কি দিয়ে কিনব। এ দিকে মাছের বাজারেও চাপ রয়েছে। রুই প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, কাতল ৩০০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা, আর কাঁচকি ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছ,দেশিয় হাওরের মাছতো নিম্ন এবং মধ্যবিত্তদের কপালে জুটবেই না, সরজমিনে শনিবর( ৪ই এপ্রিল ) বুল্লা বাজারে গিয়ে দেখা যায়, লাখাইয়ের বিভিন্ন হাওরের দেশীয় মাছ যে পরিমাণে উঠেছে তার ১০ গুণ ক্রেতা দাঁড়িয়ে আছেন। এ দিকে চালের বাজারে নতুন করে কোনো পরিবর্তন হয়নি। মিনিকেট ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায় বিক্রি হচ্ছে।
Tag
আরও খবর