তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সাড়ে ১০ টায় শহরের বাটারমোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, জামায়াত নেতা কাওছার হোসেন, এসএম খিজির হায়াত, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাদী, জুলাই যোদ্ধা হাসিবুল হক সানজিদসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন,
গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত সংসদে ও বাহিরে কথা বলছে, এদাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনগণের গনরায় মেনে নেওয়ার দাবি জানান সরকারের নিকট। এ দাবি বাস্তবায়নে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

Tag
আরও খবর