চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোর মাতাতে ২৭ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ এপ্রিল ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছে যশোর। এদিন দীর্ঘ প্রতীক্ষিত সফরে জেলাটিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে রূপালী চত্বর থেকে শুরু করে উলাশী পর্যন্ত সর্বত্র বইছে সাজ সাজ রব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর এই আগমনের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ হিসেবে থাকছে যশোরের স্বাস্থ্য ও কৃষি খাতের বড় দুটি প্রকল্পের সূচনা। তিনি বিমানবন্দর থেকে সরাসরি যাবেন উলাশী-যদুনাথপুর খাল এলাকায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া এই ঐতিহাসিক খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উন্নয়ন কর্মকাণ্ড শেষে প্রধানমন্ত্রী যশোরের শিক্ষা ও সংস্কৃতির ধারক 'যশোর ইনস্টিটিউট' পরিদর্শন করবেন। বিকেলের পড়ন্ত রোদে যশোরবাসীর উদ্দেশে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রতিমন্ত্রীর ভাষায়, "বিগত ১৭ বছর ধরে যশোরের উন্নয়নের যে চাকা থমকে গিয়েছিল, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে তা নতুন গতিতে সচল হবে।"

সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসক মো. আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ের তদারকি করছেন।এদিকে জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও দেশে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে ওই দিনই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।


আরও খবর