বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

লাখাইয়ে বোরোধান কাটা শুরু,কৃষকের মুখে হাসি।

লাখাইয়ে বোরোধান কাটা শুরু,কৃষকের মুখে হাসি। লাখাই উপজেলার হাওড় অঞ্চলে বোরো মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। তবে নানা কারণে কৃষকের মুখে হাসি নেই। উপজেলার লাখাই ইউনিয়নের স্বজন গ্রাম, শিবপুর-কামালপুর, সন্তোষপুর, রুহিতনসী এবং বুল্লা ইউনিয়নের ভরপুরনি, ভবানীপুর, বলাকান্দি, মদনা ও বামৈ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ‘ব্রি ধান-৮৮’ জাতের ধান কাটার মধ্য দিয়ে বোরো মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই জাতের ধানের বেশির ভাগ জমি রোগে আক্রান্ত হওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্বজন গ্রামের কৃষক আনজব আলী বলেন, “বারকানি জমি করেছি, এর মধ্যে আট কানি জমিতে ব্রি ধান-৮৮ আবাদ করেছি। এর অর্ধেকই নষ্ট হয়ে গেছে।” শনিবার (১১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষক ও শ্রমিকেরা দলবদ্ধভাবে সনাতনী পদ্ধতিতে ধান কাটছেন। কেউ ধান বাড়িতে নিচ্ছেন, আবার কেউ খলায় নিয়ে রোদে শুকাচ্ছেন। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭০ হেক্টর বেশি। একাধিক হাওরে ধান কাটা শুরু হলেও পুরো উপজেলায় কার্যক্রম শুরু হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। শিবপুর গ্রামের কায়কোবাদ মিয়া বলেন, “ফলন মোটামুটি ভালো হলেও ব্রি ধান-৮৮ কিছুটা নষ্ট হয়েছে। অনেক জমি পানিতে তলিয়ে গেছে, আধাপাকা ধান কাটতে হয়েছে।” স্থানীয়দের মতে, গত সপ্তাহের অতিবৃষ্টিতে পার্শ্ববর্তী কয়েকটি হাওরের বেশ কিছু জমি পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। কৃষক জামাল মিয়া বলেন, “ধানের শীষ বের হওয়ার পর রোগে আক্রান্ত হয়। কৃষি অফিসের পরামর্শে জমিতে ওষুধ প্রয়োগ করেছি।” আরেক কৃষক সমীর মিয়া জানান, ২৫ শতক বা এক কানি জমি থেকে ১৪ থেকে ১৬ মণ ধান পাওয়ার আশা করছেন। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভ কম হবে বলে মনে করছেন তিনি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম বলেন, একাধিক হাওরে ধান কাটা শুরু হয়েছে, সব হাওরে শুরু হতে চার-পাঁচ দিন সময় লাগতে পারে। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ২২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। যান্ত্রিক চাষাবাদ বাড়ায় শ্রমিকসংকটও কিছুটা কমবে। হাওরে ধান কাটা শুরু হওয়ায় কিছুটা স্বস্তি এলেও রোগে আক্রান্ত জমি, আকস্মিক বৃষ্টি ও আগাম বন্যার আশঙ্কা এখনো বড় উদ্বেগ হয়ে রয়েছে। দ্রুত ধান কাটা শেষ করতে প্রশাসন ও কৃষি বিভাগের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকেরা।
Tag
আরও খবর