গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১

লাখাইয়ে পহেলা বৈশাখকে সাঁজাতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

লাখাইয়ে পহেলা বৈশাখকে সাঁজাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন পয়লা বৈশাখ । বাংলা নববর্ষের এই প্রথম দিনে সব বয়সের মানুষ মেতে ওঠে উৎসবে। শুভেচ্ছা বিনিময়, শোভাযাত্রাসহ নেচে-গেয়ে দিনটি উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলায় বিক্রি হয় মাটির তৈরি আকর্ষণীয় খেলনা ও গৃহস্থালিসামগ্রী। পয়লা বৈশাখ উপলক্ষে মাটির তৈরি এসব সামগ্রী বিভিন্ন স্থানে বিক্রির জন্য দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছে লাখাইয়ের পালপাড়ার মৃৎশিল্পীরা। খোঁজ নিয়ে জানা যায়,লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের মুড়াকড়ি গ্রামের এবং বুল্লা ইউনিয়নের পুর্ব বুল্লা গ্রামের কিছু পরিবার এই মৃৎশিল্পকে ধরে রেখেছে। রবিবার (১২ই এপ্রিল) এসব গ্রামে গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা মাটির গাছ, পাখি, ফুল, ফুলের টব, ফলমূলসহ বিভিন্ন বাসনকোসন তৈরি করছেন। কেউ মাটি গুঁড়া করে কাদা করছেন, কেউ মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল তৈরিতে ব্যস্ত। আবার কেউ মাটির তৈরি জিনিসপত্রে রংতুলি দিয়ে হরেক রকমের নকশা করছেন। অনেকে পণ্যগুলো রোদে শুকাচ্ছেন। এই কাজে মৃৎশিল্পীদের ছেলেমেয়েরাও অংশ নিয়েছে। এই মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি। তাই মৃৎশিল্পীরা বিভিন্ন নদী থেকে মাটি সংগ্রহ করেন। চাকার মাধ্যমে মাটিকে বিভিন্ন আকৃতি দেওয়া হয় এখানে। তারপর সেই মাটির সামগ্রীগুলো আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। মৃৎশিল্পীরা জানান, বাসনকোসনের চেয়ে খেলনাসামগ্রীর চাহিদা অনেক বেশি। মেলা, ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে এসব পণ্য বেশি বিক্রি হয়। পুর্ব বুল্লা গ্রামের প্রবীণ মৃৎশিল্পী মাখন পাল বলেন, ‘আমি ছোটবেলা থেকে মাটির তৈরি তৈজসপত্রের কাজ করি। এখন তেমন একটা করি না। জীবিকার জন্য কৃষিকাজ করি। বৈশাখ এলে মেলায় কিছু মাটির জিনিস বিক্রি হয়। তাই মাটির খেলনা বানাচ্ছি।’ বাসন্তী রানী নামের আরেক মৃৎশিল্পী বলেন, ‘আগে মাটি কিনে আনতে হতো না। এখন মাটি কিনে আনতে হয়। মাটিরও অনেক দাম। সারা দিন বাড়ির সব কাজ করার পাশাপাশি কিছু মাটির পাত্র বানাই। তাতে আমার ছেলে ও মেয়ের পড়াশোনার খরচ হয়। আমার দুই মেয়ে ও এক ছেলের সবাই পড়াশোনা করে।’ মুড়াকড়ি এলাকার পালপাড়া গ্রামের মৃৎশিল্পী বলেন, প্রতিবারের মতো এবারও বৈশাখী মেলার জন্য হরিণ, গরু, ঘোড়া, হাতি, খরগোশ, উটপাখি, হাঁস, বক, টিয়া, গন্ডারসহ নানা ধরনের খেলনা তৈরি করেছি। এখন এসব শুকাতে দিয়েছি। দু-এক দিনের মধ্যে সব তৈরি হয়ে যাবে। প্রবীণ মৃৎশিল্পী সুশীল কুমার পাল বলেন, ‘৫০ বছর ধরে মাটির তৈরি এসব জিনিস তৈরি করছি। বৈশাখ এলে আমাদের কাজের চাপ বেড়ে যায়। এ ছাড়া বছরের আর বাকি দিনগুলো আমাদের অনেক কষ্টে পার করতে হয়। তাই অনেকে এই পেশা এখন ছেড়ে দিয়েছে।
Tag
আরও খবর