চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় জেলা শহরের দেওয়ানী মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের গণআকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, নির্বাচনের মাত্র দুই মাস পরেই দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। জুলাই বিপ্লবকে পুঁজি করে এবং জনগণের আবেগ ব্যবহার করে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার আবারো পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের পথে হাঁটছে।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী বলেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় সংসদে ‘জুলাই সনদ’-এর আইনি স্বীকৃতির জন্য গণভোটের দাবি তুলেছেন। কিন্তু সরকার ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশে বিচারহীনতার সংস্কৃতি রয়ে গেছে। আমরা আশা করেছিলাম বিচার বিভাগ স্বাধীন হবে, কিন্তু সরকার বিচার বিভাগের ওপর আধিপত্য বিস্তার করে পূর্বের ন্যায় কলুষিত করার প্রক্রিয়া শুরু করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক খালেদ হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, জেলা সেক্রেটারি রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম ও সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, জামায়াতের পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলামসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকর করার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Tag
আরও খবর