পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন

বুধহাটায় মোবাইল কোর্টের অভিযান: পাম্পে ফেলে রাখা মোটরসাইকেল, পালালেন চালকেরা


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে একটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযানের সময় হঠাৎ করেই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই শুরু হতেই অনেক চালক তড়িঘড়ি করে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। কেউ আবার মোটরসাইকেল নিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই পাম্পটিতে অকটেন নিতে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অতিরিক্ত ভিড়ে পাম্প কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছিলেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রশাসনের সহায়তা চাওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও হেলমেট রয়েছে কি না তা যাচাই শুরু করেন।

এ সময় হঠাৎ করেই পাম্পে থাকা চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। আবার কেউ কেউ পাম্পের বাইরে থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত সরে পড়েন। মাইকিং করে তাদের ফিরে আসার আহ্বান জানানো হলেও অধিকাংশ চালক আর ফিরে আসেননি।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বুধহাটার শিমুল হোসেন, রানা হোসেন ও সাকিবকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলকে পাম্প থেকে তেল দেওয়া হবে না।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনা কমবে।

Tag
আরও খবর