ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন



 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাবের যাত্রা শুরু হয়েছে।  বুধবার (১৫ই এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন-১ এর চতুর্থ তলায় লাল ফিতা কেটে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। 



বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) সহযোগিতায় ডিজিটাল ল্যাবটি তৈরি  হয়েছে।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।  উদ্বোধন শেষে তিনি বলেন,  নিউজরুমের সাথে যে ক্লাস রুমের সেতুবন্ধন এই ল্যাব সেই  সেতুবন্ধনের কাজ করবে। ফ্যাক্ট চেকিং বিষয়টা  জাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে। এইটা শুধু জার্নালিজমের জন্য নয়, এইটা আমার সবাই জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে এইটা আমার একেবারে শেষ করে দিচ্ছে ;  সেই জায়গায় এইরকম একটা কোর্স জার্নালিজম ডিপার্টমেন্ট তাদের কারিকুলামে যোগ করেছেন। সেটার সাথে খাতির করে এই ল্যাব তৈরি করা। ভবিষ্যতে ফ্যাক্ট চেকিং এর কাজ করতে গিয়ে এইটা কাজ লাগবে।"



গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন বলেন, আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিলো একটি ল্যাবের৷ সাংবাদিকতায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিরক দক্ষতার প্রয়োজন রয়েছে। অবশেষে আমাদের সেই দাবিটি পূরণ হয়েছে। আমাদের ল্যাব করতে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতিজ্ঞতা প্রকাশ করছি। 



 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন  সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান, বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক , সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারীরা  উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর