১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত


জামালপুরের ইসলামপুরে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নামজুল হুসাইন। 


উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ঝর্ণা মিলিং স্টেশনের স্বত্বাধিকারী, 


সভায় বক্তারা উপজেলার একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশন থেকে  বৈশ্বিক জ্বালানি তেলের সংকটজনিত সমস্যা মোকাবেলায় তেল সরবরাহের গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে জরুরি সেবায় নিয়োজিত সরকারি অফিসের যানবাহন, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, শিক্ষক, কৃষক এবং চরাঞ্চলের ঘাট মালিকসহ সাংবাদিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরি সেবাদানকারীদের আলাদা লাইন করে ফুয়েল কার্ড যাচাই পূর্বক জ্বালানি তেল সরবরাহ করার জন্য ঝর্ণা ফিলিং স্টেশন ম্যানেজারকে নির্দেশনাট দেওয়া হয়। একই সঙ্গে উক্ত নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হয়েছে।


সভায় ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকরি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। 


আরও খবর