দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জামাতের একনিষ্ঠ শুকরিয়া সদস্য অবৈধ ভাবে মাটি খনন করার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আবীর হোসেন। সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২ ঘটিকায় অবৈধ মাটি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর নামক স্থানে NAB ভাটার মালিকের জায়গায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অবৈধ মাটি কাটার আলামত পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত NAB ভাটার মালিকের ছোট ভাই জামাতের কর্মী মো:আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই লক্ষ ( ২০০০০০ টাকা) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সার্বিক অভিযানে সহযোগিতা করেন লালপুর থানা পুলিশ এর একটি চৌকস টিম। স্থানীয় সূত্রে জানা যায়, NAB ভাটার মালিক মো: আজাদ হোসেন জামাতের একনিষ্ঠ কর্মী ও উপজেলা ঝিকঝাক ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি প্রতিনিয়ত রাতের অন্ধকারে তার ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করত স্থানীয়রা দেখতে পেয়ে প্রশাসনকে অভিযোগ দিলে প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেন। এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অবৈধ কোন কার্যক্রম লালপুরে হতে দেওয়া হবে না। আমি যতদিন আছি অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং, মাদক ব্যবসা সবকিছুতে জিরো টলারেন্স। উপজেলা প্রশাসন বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর