দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা

বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ছাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোন” শীর্ষক আলোচনা সভায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাওলাদার। 

মঙ্গলবার (১৬ আগস্ট বেলা ১১টায়) তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেলের সঞ্চালনায়, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর কবির কামরুল আহসান, তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ. রহমান, প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, নিরাপদ সড়ক চাই তালতলী উপজেলা সভাপতি নজরুল ইসলাম খান লিটু, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান টুকু, যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদ মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু সহ অনেকে উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের এ দেশের জন্য অবদান তুলে ধরে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে চলার আহবান করেন। সব শেষে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে