চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যশোর জেলা থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের নেত্রী সাবিরা সুলতানা মুন্নী। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে জাতীয় সংসদে যশোরের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তিনি।

সাবিরা সুলতানা মুন্নী ইতিপূর্বে যশোর-০২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ ও মাঠপর্যায়ের সক্রিয়তার স্বীকৃতিস্বরূপ এবার তাকে সংরক্ষিত আসনে মনোনীত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় সাবিরা মুন্নী বলেন, “মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে দল আমাকে এই সম্মানে ভূষিত করেছে। তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সমর্থনই আমার শক্তি।” অর্পিত দায়িত্ব পালনে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনের জন্য এই প্রার্থী তালিকা চূড়ান্ত করলো বিএনপি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে এই আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরও খবর