দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2026 06:37:28 pm

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। আগামীকাল থেকে আগামী ২৫-২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় একটি অংশে এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংস্থাটি এ তথ্য জানানো হয়।


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে তাপমাত্রার পারদ চরম আকার ধারণ করতে পারে। এসময় দেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০° সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।


সংস্থাটির তথ্যানুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় দিনের তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।


হিটস্ট্রোক এড়াতে পরামর্শ দিয়ে বিডব্লিউওটি জানায়, তীব্র গরমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে হিটস্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। এজন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।


যেমন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যখন রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে, তখন প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া ভালো। দিনের বেলা ঘরে বা অপেক্ষাকৃত শীতল স্থানে অবস্থান করার চেষ্টা করুন। শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। ফ্রিজের অতিরিক্ত কনকনে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে। কারণ ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ২৫ মিনিট আগে