পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন

আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন



 আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী জলমহল, সলুয়ানদী জলমহল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়। আমাদের জানামতে ১৪৩১ সনের বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩২,১৪৩৩, ১৪৩৪ সনের জন্য অবৈধ ভাবে ও অনিয়মতান্ত্রিক ভাবে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহিতারা সরকারি নিয়ম নীতির তুয়াক্কা না করে ৭০টির মত খন্ডে বিভক্ত করে সাবলীজ দিয়ে নেটপাটাদ্বারা আটকে পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা ও জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে। ফলে এলাকার ২/৩ হাজার বিঘা জমি, গ্রামের ঘরবাড়ি ও ফসল জলমগ্ন হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকীগ্রস্ত করে তুলে। ইজারা বাতিল ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের আবেদন জানিয়ে ২ মাস আগে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। গত ১৬ এপ্রিল স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ ক্ষিপ্ত হয়ে হাড়িয়ানদী জলমহল, সলুয়ানদী জলমহল ও হাঁসখালী খাল উন্মুক্ত করে এলাকার জলাবদ্ধতা নিরসনে এগিয়ে যায় বলে আমরা জেনেছি। তাদের কাজের সাথে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি থেকে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করতে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা শ্রমিক দল সভাপতি নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ কাদের ও মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানকে জড়িয়ে বিএনপির রাজ পথের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছে। জলাবদ্ধতার শিকার স্থানীয় জনসাধারনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যেমন সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন, ঠিক তেমনি সরকারী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। আমরা অপপ্রচার রোধে সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করছি। এব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এসময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও কথা বলেন।
Tag
আরও খবর