নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর নিয়ামতপুরে ডাকাতি করে এক পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে ডাকাতেরা ।
জানা যায়, নিহত হাবিবুর একজন গরুর ব্যবসায়ী। গত সোমবার হাটে গরু কেনা বেচা করে তার কাছে প্রায় তিন লক্ষ টাকার থাকে। ডাকাতেরা টাকা ও হাবিবের স্ত্রীর কানে থাকা অলংকার ছিনিয়ে নেয়। মঙ্গলবার (২১ এপ্রিল) নিহতের বাবা নমির ভোরে ছেলের ঘরের দরজা দেখে খোলা। ভিতরে গিয়ে দেখে ছেলে, ছেলের বউ ও নাতি নাতনিকে জবাই করে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নমির ছেলে হাবিবুর রহমান (৩৫) হাবিবুরের স্ত্রী পপি খাতুন (২৬) হাবিবুরের ছেলে পারভেজ ইসলাম (১০) হাবিবুরের মেয়ে সাদিয়া রহমান (৩)।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটা ডাকাতি। হয়তো বা ডাকাতদের পরিচয় প্রকাশ হয়েছিল এজন্যই পরিবারের চারজনকেই হত্যা করা হয়েছে। লাশগুলো উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত পাঠানো হচ্ছে।
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে