দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ

যশোরের শার্শায় মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে আপন ভাই ও একাধিক প্রতিবেশীদেরকে হয়রানি করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুন নামে এক মামলাবাজ নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে। তার মিথ্যা মামলা থেকে রেহাই পাননি মসজিদের ইমাম, বৃদ্ধ নারী, নিজের আপন সহধর ভাইসহ বসতপুর গ্রামে একাধিক নিরপরাধ সাধারণ মানুষ। জানা গেছে, আফরোজা খাতুন বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মহল্লার অসহায় মহিলাদের দিয়ে রান্নাবান্নাসহ জোরপূর্বক বাড়ির কাজ করিয়ে নেন। শুধু তা-ই নয় আফরোজা খাতুন সংসার জিবনে বিয়ে করেছেন ৪ টি, কিন্তু সাংসার করেননি একটিও। স্বামীদের অভিযোগ আফরোজা খাতুন কাবিনের মোটা অংকের টাকা বাগিয়ে নিতে একাধিক বিয়ে করেছেন। কথা হয় আফরোজার দ্বিতীয় স্বামী নাসির উদ্দীনের সাথে’ তিনি জানান, আফরোজার সাথে তার বিয়ে হয়েছিল ২০০৩ সালে, আর ডিভোর্স হয় ২০২৩ সালে। তিনি অভিযোগ করেন আফরোজা খাতুন বিভিন্ন সময়’ বিভিন্ন কৌশলে তার ৪ বিঘা জমি আফরোজার নিজের নামে লিখে নেন। পরবর্তীতে ঐ জমি গোপনে বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করেন। এলাকাবাসীর অভিযোগ, বসতপুর এলাকায় প্রায় ১৫০ জন প্রতিবেশীর নামে আফরোজা খাতুন বিভিন্ন সময় মামলা করেছেন। বিগত আওয়ামীলীগ সরকারের শাসন আমলে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দিয়ে প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে প্রতিবেশীদের নিয়মিত হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখাচ্ছেন। অভিযুক্ত আফরোজা আক্তার বলেন, ৯০ সাল থেকে এখন পর্যন্ত তার পরিবারের সদস্যদের সাথে জমি-জায়গা নিয়ে বিরোধ চলছে। তৎকালীন এসপি, ডিসি, সবাই বিষয়টি যানতেন। বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও তার “মা” নার্গিস বেগমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অবগত রয়েছেন। তার বিরুদ্ধে সকল অভিযোগ শুধু মিথ্যা না, পরিকল্পিত মিথ্যা বলে তিনি দাবি করেন। এবিষয়ে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ হোসেন বলেন, জমি জায়গা সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তার অধিকাংশেরই কোন ভিত্তি পাওয়া যায়নি। তারপরও আফরোজা খাতুন নামে নারী এসব সম্পত্তির দাবি করছেন। প্রাথমিক তদন্তে জেনেছি আফরোজা খাতুন নামের মহিলাটি ঝগড়াটে প্রকৃতির, তিনি অহেতুক বিভিন্ন সময়ে সধারণ মানুষের নামে মামলা দিয়ে হয়রানির করেন। তাই যাতে সমাজে আইন-শৃঙ্খলার অবনতির মতো ঘটনা না ঘটে, তার জন্য আমরা সতর্ক আছি। এলাকাবাসীর দাবি, প্রশাসন বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে স্বস্তি ফিরে আসবে এলাকার সাধারণ মানুষের মাঝে।
আরও খবর