দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে কোচিং নির্ভরতা নিয়ে অভিযোগ কোচিং করলে পাশ, না করলে ফেল”—শিক্ষার্থীদের ক্ষোভ

বরিশালে শিক্ষার্থীদের মধ্যে কোচিং নির্ভরতা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, কোচিং সেন্টারে নিয়মিত পড়াশোনা না করলে পরীক্ষায় ভালো ফল করা কঠিন হয়ে পড়ছে।


শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে অনেক সময় পাঠ সম্পূর্ণভাবে বোঝানো হয় না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তভাবে পড়িয়ে কোচিংয়ে বিস্তারিতভাবে শেখানো হয় বলে অভিযোগ রয়েছে। ফলে কোচিংয়ে অংশগ্রহণ না করলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। ১০ম শ্রেণির মোসাঃ সুমাইয়া আক্তার এক শিক্ষার্থী বলেন, “ক্লাসে সবকিছু পরিষ্কারভাবে বোঝানো হয় না। কোচিংয়ে গেলে আলাদা গুরুত্ব দিয়ে পড়ানো হয়। তাই কোচিং না করলে ভালো ফল করা কঠিন।”


অভিভাবকদের মতে, এই প্রবণতার কারণে শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। অনেকেই বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে পাঠাচ্ছেন, যদিও তা তাদের সাধ্যের বাইরে। এ বিষয়ে শিক্ষকদের একটি অংশ জানান, তারা নিয়মিত ক্লাসে পাঠদান করেন। তবে শিক্ষার্থীদের অতিরিক্ত অনুশীলনের জন্য কোচিং সহায়ক ভূমিকা রাখতে পারে। শিক্ষা বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতি শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।


তারা বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সব শিক্ষার্থী সমান সুযোগে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৩ মিনিট আগে