চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি নির্জন মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় নিথর দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত ইউনুছ ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর পুত্র এবং পেশায় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা কর্মী (স্কট) হিসেবে কাজ করতেন।

ভোরবেলা পথচারীরা হরিণাপোতা গ্রামের পাশের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি জানাজানি হলে শত শত মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইউনুছের ভাই ইউসুফ এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটলেও সম্প্রতি তাসলিমা পুনরায় ইউনুছের সংসারে ফিরে আসেন। ইউসুফের অভিযোগ, তার ভাবি তাসলিমা অন্য কারো যোগসাজশে ইউনুছকে পরিকল্পিতভাবে হত্যা করে মাঠে ফেলে রেখে গেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের অভিযোগ আমলে নিয়ে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে এবং দ্রুতই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।


আরও খবর