চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

সারাদেশে বয়ে যাওয়া প্রচণ্ড তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন যশোরের সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের প্রধান সড়কে ‘তৃষ্ণার্ত মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "তীব্র গরমে পথচারী ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক সহমর্মিতার এমন উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"

আয়োজক সংগঠন ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা, যশোর’ এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের প্রখর রোদে রাস্তায় চলাচলকারী রিকশাচালক, দিনমজুর ও সাধারণ পথচারীদের স্বস্তি দিতেই এই আয়োজন।

সংস্থাটি এই কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। রাস্তার ধারে বিনামূল্যে শীতল শরবত পেয়ে পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও খবর