দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা

তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা


 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন থেকে ছেলে সাগর বৈদ্যের তেল সংগ্রহের জন্য তেলের লাইনে মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছে মা বিথিকা রানী বৈদ্য(৪৮)। ভাড়ায় মোটর সাইকেল সাগর বৈদ্য এখন তেল না পেয়ে সংসারের খরচ চালাতে আয়ের জন্য মাঠের কৃষি কাজে নেমে পড়েছেন সাগর বৈদ্য। এ জন্য ইউনিয়ন ভিত্তিক তেল প্রদানের দিনে ছেলের মোটর সাইকেলের তেল সংগ্রহে অপেক্ষা করছে মা।


বৃহস্পতিবার(২৩ এপ্রিল) প্রখর রৌদ্রে গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় সাগর বৈদ্যের মা বিথিকা বৈদ্যকে। সারাদেশে জ¦ালানী সংকটের কারণে পাঁচদিন পর তেল সংগ্রহ করা যাবে জানিয়েছেন ডেলমা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ইউনিয়ন ভিত্তিক তেল প্রদানের ঘোষণায় বৃহস্পতিবার তেল সংগ্রহ করা যাবে একারণে দীর্ঘ লাইন পড়ে যায়। ডেলমা ফিলিং স্টেশন থেকে নির্ধারিত দিন ও সময়ে তিনটি ইউনিয়নের তেল সংগ্রহ করা যাবে এমন সিদ্ধান্ত প্রদান করেন উপজেলা প্রশাসন।


মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী এ ইউনিয়নে দুই হাজারের অধিক মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছে। স্থানীয় ভাড়ায় মোটরসাইকেল চালকরা তেল সংকটের কারণে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ভিন্ন পেশায় যুক্ত হচ্ছে কেউ আবার বেকার বসে আছে। এমন পরিস্থিতিতে তেল সংগ্রহে ছেলের পরিবর্তে মা আসছেন তেল সংগ্রহে। তিন সন্তানের জননী বিথিকা রানী বৈদ্য বলেন তার ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালানো সহ কৃষিকাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন। সময়মত তেল নাপাওয়ায় কৃষিকাজে শ্রম দিতে গেছে। তেল দেওয়ার খবর শুনে গাড়ী নিয়ে তেলের লাইনে অপেক্ষা করছি।


ফিলিং স্টেশন থেকে সকালে চাকুরীজীবিদের তেল প্রদান করা হয়েছে। পরবর্তীতে জনসাধারণের তেল প্রদান করা হবে একারণে লাইনে বিথিকা রানী অপেক্ষা করছেন। মুন্সিগঞ্জ ইউপি সদস্য দেবাশিষ গায়েন বলেন সকলের সাথে সমন্বয় করে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন ভিত্তিক তেল প্রদান করা হচ্ছে।


ছবি- শ্যামনগর ফিলিং স্টেশনে তেলের লাইনে ছেলের পরিবর্তে মা বিথিকা বৈদ্য।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে